×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ ডিসেম্বর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। 
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০ মাস অস্থায়ীভাবে বন্ধ থাকার পর এটা আবার চালু হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৫ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দও থেকে বিমানের ফ্লাইট বিজি২০৭ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বেলা ১ টা ১০ মিনিটে।  এরপর সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করবে বেলা ২ টা ১৫ মিনিটে এবং ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮ টায়। 
ফিরতি ফ্লাইট বিজি২০৮ ম্যানচেস্টার থেকে ২৬ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন দুপুর ১২ টায় এবং সিলেট থেকে বেলা ১টায় যাত্রা করে ঢাকায়  পৌঁছাবে ১টা ৪৫ মিনিটে। যাত্রীদের ভ্রমণকে অধিকতর আরামদায়ক করার জন্য বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইট পরিচালিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।   
বিমান বাংলাদেশ জানায়, আগামী ৩০ ডিসেম্বর  থেকে আগামী বছরের ২৫ মার্চ পর্যন্ত এই রুটে সপ্তাহে ২টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার ফ্লাইট বিজি২০৭ ঢাকা থেকে দুপুর সাড়ে ১২ টায় যাত্রা করে সিলেট  পৌঁছাবে ১টা ১০ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ২টা ১৫ মিনিটে  যাত্রা করে ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮টায়। ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট বিজি২০৮ সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার স্থানীয় সময় বিকাল ৪ টা ৪৫ মিনিটে  ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন সকাল ৮ টা ৪৫মিনিটে এবং সিলেট থেকে সকাল ৯ টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে ১০ টায়।
সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat