×
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো
  • প্রকাশিত : ২০২১-১২-২৩
  • ৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় দিনের মত আজও অনুশীলন করেছে টাইগাররা।
দলের অনুশীলন ভালো হচ্ছে বলে জানালেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
ক্রাইস্টার্চে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেয়া ভিডিও বার্তায় প্রিন্স বলেন, ‘এখন পর্যন্ত কয়েক দিন অনুশীলন করলাম আমরা। অনুশীলনের জন্য কয়েকদিন সময় পাওয়া গেছে। বোলাররা নিজেদের ছন্দে ফিরছে, তবে ব্যাটাররা তাদের কাজ করছে। ভালো কিছু সেশন পাওয়া গেছে। নিউজিল্যান্ডের কিছু বোলার আমাদের সাথে যোগ দিয়েছে (নেট বোলার)। তারা ব্যাটারদের সাথে জোরালোভাবে কাজ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি অবশ্যই বলতে পারি, আমাদের ব্যাটাররা ভালো করছে। নিউজিল্যান্ডের পিচে ব্যাটিং উপভোগ করছে, কারন ইউনিভার্সিটির অনুশীলনের উইকেট বেশ ভালো। ধারাবাহিকভাবে বাউন্স হচ্ছে, ব্যাটাররা স্বাচ্ছন্দ্যবোধ করছে। কিছুটা সিম মুভমেন্ট হচ্ছে, যা আমরা আশা করেছিলাম। আমার মনে হয়, সবকিছুই ভালো হচ্ছে, আমাদের খেলোয়াড়রা উৎফুল্ল আছে।’
আসছে নতুন বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ। এখনও কিছুদিন অনুশীলনের সময় আছে টাইগারদের হাতে। এই সময়টা কাজে লাগানোই লক্ষ্য বললেন প্রিন্স।
তিনি বলেন, ‘আমাদের হাতে এখনও কিছুদিন সময় আছে। প্রথম টেস্টের আগে তৈরি হতে আমাদের হাতে সাত-আটদিন সময় আছে। ধীরে ধীরে আমরা উন্নতির আশা করছি এবং প্রথম টেস্ট শুরুর আগে ছন্দে ফিরে যাবো আমরা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat