×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ১০৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাঁ-হাতি ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত  সেঞ্চুরিতে বড়  জয়ে যুব এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১২৭ রানের অপরাজিত থাকেন  নাবিল।  
আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে। 
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৬৭ রানে  বাংলাদেশের দুই ওপেনারের বিদায় ঘটে। মাহফিজুল ইসলাম ১৭ ও ইফতাখার হোসেন ২১ রান করে ফিরেন। 
এরপর চার নম্বরে নামা আইচ মোল্লা ২২ রানের বেশি করতে পারেননি। তবে চতুর্থ উইকেটে ফাহিমকে নিয়ে ১৭৯ রানের জুটি গড়েন নাবিল। 
৩টি করে চার ও ছক্কায় ৫৮ রান করে আহত অবসর নেন ফাহিম। এক প্রান্ত ধরে দায়িত্ব নিয়ে খেলে সেঞ্চুরি তুলে নেন নাবিল। শেষ পর্যন্ত ১১২ বলে অপরাজিত ১২৭ রান করেন নাবিল। ১১টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। এতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ। 
জয়ের জন্য ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি নেপাল। বাংলাদেশের বোলারদের তোপে ৪২ দশমিক ৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় নেপাল। 
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব-অধিনায়ক রাকিবুল হাসান-এসএম মেহেরব ও নাইমুর রহমান। 
আগামীকাল কুয়েতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat