×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার ইসলামের মৌলিক কথা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছে।  
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২০২১- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এ সম্মেলন আয়োজন করে। সংস্থার সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের  শেখ, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার মহাসচিব সাখাওয়াত খান। 
 বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস এবং হাইকমিশনের প্রতিনিধি ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
রেজাউল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের কল্যাণে কাজ করেছেন।  ইসলামকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ ও নিজের জীবনে চর্চা করা যায়, তাহলে আমরা নিজেরা যেমন ভাল থাকবো, তেমনি দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারবো।
 ইসলামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন,  বাংলাদেশ সরকার কুরআন-সুন্নাহ পরিপন্থী কোন আইনে দেশে পাস করবে না। তাঁর সরকার দেশের প্রতিটি জেলা-উপজেলায় মডেল মসজিদের নামে পরিচিত ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করছে। মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাকে এমএ পাসের মর্যাদা দিয়েছে। সরকারি অর্থে মাদ্রাসায় বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করে দেয়া হচ্ছে।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। আলেম-ওলামাদের সরকারি খরচে হজ পালনের সুযোগ করে দেয়া হচ্ছে। মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ইসলামের নামে যারা সন্ত্রাস ছড়ায়, বোমাবাজি ও উগ্রতা সৃষ্টি করে এবং অন্য ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ করে তাদের কথায় বিভ্রান্ত না হতে আহ্বান জানান মন্ত্রী।
কেরাত সম্মেলনে ইরান, আফগানিস্তান ও ফিলিপাইনের কারিগণ কুরআন তিলাওয়াতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat