×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২১-১২-২৫
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছে। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৭৫ জন। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
শনাক্তের হার ০১ শতাংশ কমেছে। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ০২ শতাংশ, আর আজ তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ০১ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭৫ জন। গতকাল ১৬ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৪২ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকালও এক জন মারা গিয়েছিল।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২৪ জন। শনাক্তের হার ২ দশমিক ৫২ শতাংশ। গতকাল এই ছিল হার ২ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় কেউ মারা যায়নি।
আজ রংপুর বিভাগে এক জন মারা গেছেন। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat