×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-০১
  • ৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রোববার টেলিফোনে কথা বলবেন। উভয়পক্ষ একথা নিশ্চিত করেছে। ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশ  ইউক্রেনে রাশিয়া কোন ধরনের আগ্রাসন চালালে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে -দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন নেতার  এমন সতর্কবার্তা জানানোর পর তারা এই ফোনালাপ করতে যাচ্ছেন। খবর এএফপি’র।
এই প্রথম  সরাসরি কঠোর ভাষা ব্যবহার করে শুক্রবার বাইডেন বলেন, ‘আমি প্রকাশ্যে এখানে আলোচনা করতে আসিনি, আমরা এটা স্পষ্ট করে বলেছি, তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতে পারেন না।’
দেলওয়ারের উইলমিংটনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরো বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনকে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ‘আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবো এবং আমরা ন্যাটো মিত্রদের নিয়ে ইউরোপে আমাদের উপস্থিতি জোরদার করবো।’
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, জেলানস্কির সাথে রোববার কথা বলার সময় বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত এবং ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতির বিষয়ে  আলোচনা করবেন। তিনি এ অঞ্চলে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে সহায়তায় আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততার প্রস্তুতি পর্যালোচনা করবেন।
এদিকে জেলানস্কি বাইডেনের সাথে আলোচনার অপেক্ষায় রয়েছেন বলে টুইটার বার্তায় জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat