×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ১২১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
এলজিইডি’র প্রধান প্রকৌশলী আজ রোববার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ফাতিহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবিব, মো. আলি আখতার হোসেন, একেএম লুৎফর রহমান, হাবিবুল আজিজ, মজিবুর রহমান সিকদার, মন্মথ রঞ্জন হালদার, রতন কুমার দে, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat