×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশের সমাজসেবা খাতে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে।
তিনি আরো বলেন,  দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রায় সোয়া কোটি লোককে সরাসরি ভাতার আওতায় আনা হয়েছে।
নুরুজ্জামান আহমেদ আজ রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরের প্রাঙ্গণে ২৩তম জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধু যেভাবে দেশকে মর্যাদার আসনে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ফিরিয়ে এনেছেন। প্রধানমন্ত্রী দেশ পরিচালনায়  সর্বক্ষেত্রে সফল। তিনি দেশের ১৭ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখছে যে তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করে চলেছেন।
করোনাভাইরাসের মহামারির ধাক্কা সামলে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিগত ১৩ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কয়েকগুণ বেড়েছে। প্রায় সোয়াকোটি লোক সরাসরি ভাতা ও প্রায় পাঁচ কোটি লোক পরোক্ষভাবে সেবা পাচ্ছেন।
এ খাতের অগ্রগতি ও সাফল্য অব্যাহত রাখতে সকলকে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই সমাজসেবা অধিদপ্তর ও সমাজসেবা কার্যক্রম  শুরু হয়ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাতার চালুর মধ্য দিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করছেন।
রাশেদ খান মেনন বলেন, বিগত দিনের তুলনায় সমাজসেবা অধিদপ্তরের কাজ অনেকদূর এগিয়েছে। সকল ভাতাভোগীর হাতে সরাসরি ভাতা পোঁছানোর ব্যবস্থা ডিজিটালাইজড হওয়ায় ভাতাভোগী ও সুবিধাভোগী সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হয়েছেন। মধ্যসস্বত্বভোগীদের যে দাপট ছিল তা অনেকখানি লাগব হয়েছে।
পরে, মন্ত্রী ২৩তম জাতীয় সমাজসেবা দিবস ২০২২’র শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতা কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat