×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ১৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। গত বছরের প্রায় পুরোটা জুড়েই ছিলেন বিতর্কে। এমনকি তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও দায়ের হয়েছে। তবে নতুন বছরে মামলা নয়, বরং ভালোবাসা চান বলিউড ‘কুইন’।
নতুন বছরের প্রথম দিনই রাহু-কেতুর মন্দিরে গিয়ে পূজা করলেন কঙ্গনা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তথ্যটি নিজেই জানিয়েছেন ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।
মন্দিরে পূজারত অবস্থার একটি ছবি পোস্ট করে কঙ্গনা রনৌত লিখেছেন, ‘বিশ্বে একটি মাত্র রাহু ও কেতু মন্দির রয়েছে, এটি তিরুপতি বালাজি মন্দিরের কাছে। সেখানে একটু পূজা দিলাম। খুবই তাৎপর্যপূর্ণ স্থান। শত্রুদের হয়ে প্রার্থনা করতে গিয়েছিলাম। এই বছর মামলা কম, প্রেমপত্র বেশি চাই।’
গত বছর পশ্চিমবঙ্গের নির্বাচন, কৃষি বিল প্রত্যাহার প্রভৃতি বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন কঙ্গনা। এমনকি মাইক্রোব্লগিং সাইট টুইটার থেকে তার অ্যাকাউন্ট ডিলিট করে কর্তৃপক্ষ।
বর্তমানে কঙ্গনার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ‘থালাইভি’ সিনেমাটি। এছাড়া ‘ধাকড়’, ‘তেজাস’, ‘অপরাজিত অযোধ্যা’, ‘দ্য ইনকারনেশন: সীতা’, ‘মণিকর্নিকা রিটার্নস: দ্য লেজেন্ড অব ডিড্ডা’ ও ‘এমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে তাকে। পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘টিকু ওয়েডস শেরু’ সিনেমার প্রযোজনা করছেন কঙ্গনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat