×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ১১০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় ৬৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।
এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।
এর আগের দিন দেশে করোনায় একজনের মৃত্যু এবং ৫৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে দুইজন ঢাকা, একজন রাজশাহী ও একজন খুলনা বিভাগের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat