×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০১-০৪
  • ১৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সেলিব্রেটিদের লুকিয়ে বিয়ে বা গণমাধ্যমকে খানিক লুকোচুরিতে রেখে বিয়ের কালচারটা প্রাচীন। করোনার এই সাময়িক বিরতির সময় বলিউডের অন্যতম আলোচনা ছিল ভীকি-ক্যাটের বিবাহ। এদিকে একই সঙ্গে আরও কিছু বিয়ের খবর চাউর হতে শুরু করেছে। এর ভেতরে অস্কারজয়ী এ আর রহমান কন্যা রয়েছেন যেমন। তেমনি রয়েছেন আমিশা প্যাটেল।
বেশ কিছু দিন ধরেই এখানে-ওখানে-সেখানে যুগলে দেখা মিলছিল দু’জনের। সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। সদ্য টুইটারে পাওয়া গেল তাঁদের প্রেমের হদিশ! আমিশা প্যাটেলকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন ‘বন্ধু’ ফয়সাল প্যাটেল! একেবারে ভরা বাজারে! তবে এর কিছুক্ষণ পরেই অবশ্য মুছে দিয়েছিলেন সেই টুইট। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ‘কহো না’ কন্যের বিয়ের জল্পনায় হইচই জুড়েছেন অনুরাগীরা। অনেকেই স্ক্রিন শট রেখে দিয়ে তা নিয়ে ট্রল শুরু করেছেন।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। প্রয়াত রাজনীতিক আহমেদ প্যাটেলের পুত্র ফয়জলের জন্মদিনে। সে দিনই আমিশার শুভেচ্ছা টুইট নজর কেড়েছিল অনুরাগীদের। ‘প্রিয়তমের’ জন্মদিনে একরাশ ভালবাসা জানিয়েছিলেন ‘গদর’-এর নায়িকা। তারই জবাবে সরাসরি বিয়ের প্রস্তাব দেন ফয়সাল! সেখানেই লিখেন ‘সকলের সামনেই প্রস্তাব দিচ্ছি তোমায়। আমায় বিয়ে করবে?’ বাকিটা এখন টুইটার পাড়ার মুখরোচক ইতিহাস!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat