×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-০৪
  • ৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগকে তার ঐতিহ্য ধরে রাখতে হবে। এই প্রজন্মের যারা এর নেতৃত্বে রয়েছে, তাদেরকে দেশের জন্য কাজ করতে হবে।
তিনি আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা কমিটি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন,‘করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে হলে এখন থেকেই আমাদেরকে সতর্ক থাকতে হবে।’
জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।  
তিনি ছাত্র সমাবেশের পূর্বে জাতীয় সংগীত, কেক কেটে ও বেলুন উড়িয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দীন আহমদ,সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূইয়াসহ সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat