×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ১১৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পায়।  বঙ্গবন্ধু আমাদের স্বাধীন জাতিসত্বার পরিচয় দিয়েছেন।
আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা পরিষদ মিলনায়তনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। এর আগে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৫০তম বার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন প্রতিমন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অব:) ফারুক খান এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ওয়াসিকা আয়েশা খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সিদ্দিকুর রমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও ফাতেহা পাঠ করেন।
শীতার্তদের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর জন্মভূমি। আমরা টুঙ্গিপাড়াবাসীর কাছে ঋণী। সমগ্র দেশবাসী টুঙ্গিপাড়াকে শ্রদ্ধা ও ভালবাসার চোখে দেখে। আমরা যারা টুঙ্গিপাড়ায় আসি, তারা সাহসী ও অনুপ্রাণিত হই। শীতার্তদের জন্য এক হাজার কম্বল দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat