×
ব্রেকিং নিউজ :
সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ১২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। সংক্রমনের হার বেড়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনা আক্রান্ত তিনজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩১ জন। গতকাল ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৯১ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭১ জন। শনাক্তের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। আজ এই জেলায় একজন মারা গেছেন। 
আজ ঢাকা বিভাগে ২ জন ও রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২০৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat