×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ১১৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ২ হাজার ৯১৬ জন। সংক্রমণ হার বেড়েছে ২ দশমিক ৭১ শতাংশ। গতকাল সংক্রমণ হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনায় ৪ জন মারা গেছে। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১১১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯১৬ জন। আগের দিনে  ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৫৮ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৩৭৬ জন। শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৯ দশমিক ৪৬ শতাংশ। 
আজ ঢাকা বিভাগে করোনায় ৩ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছে। তবে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯০ শতাংশ।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat