×
ব্রেকিং নিউজ :
উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম 'কৃষক কার্ড' বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ বলল ইরান রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘পহেলা বৈশাখ ১৪৩৩’ উদযাপন উপনির্বাচনে কানাডার পার্লামেন্টে কার্নির লিবারেল পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী মেহেরপুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ১২২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গায় লঞ্চ- ট্রলার সংঘর্ষে হতাহতের ঘটনায় এম.ভি. ফারহান-৬ লঞ্চের মাস্টারসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 
আজ বুধবার ঢাকার মেরিন কোর্টের বিচারক (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) জয়নাব বেগমের আদালতে নৌপরিবহন অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান বাদি হয়ে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৩১ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। 
পরোয়ানাভূক্তরা হলেন, এম.ভি. ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসান, ড্রাইভার জসিম উদ্দিন ভূইয়া ও ট্রলারের সুকানির জসিম মোল্লা। 
নৌ-আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বেল্লাল হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 
উল্লেখ্য,গত ৫ জানুয়ারি বুড়িগঙ্গার ধর্মগঞ্জে এম.ভি. ফারহান-৬ লঞ্চের সাথে একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে অনেকে নিহত এবং নিখোঁজ হন। 
পুলিশ ও প্রতক্ষদর্শীরা  জানান , গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বক্তাবলী ঘাট থেকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ধর্মগঞ্জ চতলার মাঠ ঘাটে যাচ্ছিল। অপরদিকে বরিশাল থেকে একটি যাত্রীবোঝাই লঞ্চ ঢাকার উদ্দেশ্যে আসছিল। ধর্মগঞ্জ চতলারমাঠ গুদারাঘাট বরাবর লঞ্চ ও ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনার পর ট্রলারে থাকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। এ ঘটনায় কয়েকজনের মৃত্যু হয় বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat