×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টেক্সাসে সিনাগগে জিম্মিকারীকে মার্কিন কর্তৃপক্ষ ব্রিটিশ নাগরিক হিসেবে চিহ্নিত করেছে। এদিকে ব্রিটিশ পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। 
শনিবার ছোট্ট শহর কলিভিলে জিম্মিকারীর মৃত্যুর মধ্যদিয়ে ১০ ঘন্টার জিম্মি নাটকের অবসান ঘটে। এফবিআই তাকে ৪৪ বছরের মালিক ফয়সাল আকরাম হিসেবে চিহ্নিত করে। সে একজন ব্রিটিশ নাগরিক। এর কয়েক ঘন্টার মধ্যেই ব্রিটেনের সন্ত্রাস দমন পুলিশ দুই ব্যক্তিকে আটক এবং এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করছে। তাদেরকে দক্ষিণ ম্যানচেস্টার থেকে আটক করা হয়। তারা পুলিশি হেফাজতে রয়েছে বলে গ্রেটার ম্যানচেষ্টার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। 
উল্লেখ্য, কংগিগ্রেশন বেথ ইসরায়েল নামের সিনাগগে স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে সাবাথের প্রার্থনার সময় ঘটনার সূত্রপাত হয়। ফেসবুকে চলা স্ট্রিমিংয়ের অডিওতে এক ব্যক্তিকে চেঁচিয়ে বলতে শোনা যায়, ‘আমার বোনকে ফোন দিন। আমি মরতে চলেছি।’ লোকটি আরো বলে, ‘আমেরিকার কোনো একটা সমস্যা হয়েছে।’ এর কিছুক্ষণ পরেই আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ডালাসের উপকণ্ঠের ওই সিনাগগের যাজকসহ চার ব্যক্তিকে জিম্মি করা হয়েছিল। ঘটনার অবসানের আগে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। উদ্ধারকারী দল সিনাগগের ভেতরে ঢুকতে সক্ষম হন। তবে ঠিক কীভাবে জিম্মিকারীর মৃত্যু হলো তা জানা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিম্মির ঘটনাটিকে ‘সন্ত্রাসী কাজ’ বলে অভিহিত করেছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই হামলাকে ‘সন্ত্রাসবাদ এবং ইহুদিবিদ্বেষী’ কাজ বলে নিন্দা করেছেন। 
গণমাধ্যমের খবর অনুযায়ী জিম্মিকারী আফিয়া সিদ্দীকির মুক্তি চেয়েছিলেন। আফিয়া পাকিস্তানি স্নায়ুরোগবিশারদ এবং বর্তমানে কারাবন্দি। তিনি যুক্তরাষ্ট্রে ৮৬ বছরের কারাদন্ড ভোগ করছেন। আফগানিস্তানে বন্দি থাকার সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের হত্যাচেষ্টার দায়ে তাকে ওই সাজা দেয়া হয়।
এদিকে এই জিম্মি ঘটনা  ইহুদি সংগঠনগুলোর মধ্য উদ্বেগ তৈরি করেছে। 
এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় ইহুদি বিদ্বেষ ও চরমপন্থার উত্থানের বিরুদ্ধে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat