×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৮৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দেশে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছে সাড়ে ৮ হাজার। এই ভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। 
গতকাল সংক্রমণের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ।আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন।  এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৪০৭ জন। গতকাল ৩১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬ হাজার ৬৭৬ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৩০৩ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৩১ শতাংশ। গতকাল এই হার ছিল ২২ দশমিক ৮৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম,  খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ১৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat