×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০১-১৯
  • ৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। আগামী ১৫ দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বুধবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে দাম কিছুটা বাড়িয়েছিল। তাদেরকে অনুরোধ করেছি একটু সময় দিতে। আগামী ১৫ দিন পর আন্তর্জাতিক বাজার ও শুল্ক কাঠামোসহ সব কিছু বিবেচনায় নিয়ে যৌক্তিক দাম নির্ধারণ করা হবে।’
তিনি বলেন, ১৫ দিন পর যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে তাহলে সেটা অব্যশই বিবেচনায় নেওয়া হবে। আর যদি দাম বাড়ে তাহলে সেটাও পর্যালোচনা করব। সবকিছু বিবেচনায় নিয়ে দামের বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।
টিপু মুনশি বলেন, ‘আগামী ১৫ দিনে আমরা মাঠপর্যায়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করব। ভোজ্যতেলের ওপর সব ধরনের শুল্ক কাঠামো আবারও খতিয়ে দেখব। এরপর আবার ব্যবসায়ীদের নিয়ে বসব। সেখানে নতুন করে পর্যালোচনার পর ভোজ্যতেলের নতুন দাম জানানো হবে।’
আগামী রমজান মাসে বাজারে ভোজ্যতেলের দাম যেন স্থিতিশীল থাকে সে ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি।
বর্তমানে সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন প্রতি লিটার ১৩৬ টাকা এবং বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat