×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-২২
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস শুক্রবার বলেছেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি বলেন, এটি ঘটবে না এমন  বিশ্বাস তার রয়েছে। খবর এএফপি’র।
গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনে কোন ধরনের সামরিক আগ্রাসন চালানো উচিত হবে না। এক্ষেত্রে আমি মনেকরি যে কূটনীতি হচ্ছে সমস্যা সমাধানের উপায়।’
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি এটি ঘটবে  না এবং আমি দৃঢ়ভাবে আশা করি আমার ধারণা সঠিক হবে।’
এ সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের প্রচেষ্টার মাঝখানে গুতেরেস আর কোন আলোচনার বিষয় বিবেচনা করবেন না।
তিনি বলেন, ‘অন্য দেশে কোন দেশের যেকোন ধরনের আগ্রাসন হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
গুতেরেস বলেন, ইউক্রেন প্রশ্নে এক পক্ষে যুক্তরাষ্ট্র ও তাদের ন্যাটো মিত্র এবং অপরপক্ষে রাশিয়ার অংশগ্রহণে আলোচনা হবে। এক্ষেত্রে  জাতিসংঘ অংশ নয়।
তবে তিনি বলেন, তার বিভিন্ন দপ্তর বিভিন্ন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতায় সহায়তা করতে ‘সব সময় প্রস্তুত’ রয়েছে।
সামরিক সংঘাত এড়ানোর ব্যাপরে তিনি বলেন, ‘আমি সাধারণভাবে বিশ্বাস করি যে আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat