×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। রিচার্ড গিয়ারের সঙ্গে তার চুমু নিয়ে মামলা থেকে অব্যাহতি পেলেন এই অভিনেত্রী। ১৫ বছর পর এর রায় এসেছে। সেখানে ভারতীয় আদালত ঘোষণা দিয়েছেন, এতে কোনও দোষ ছিল না এই বলিউড অভিনেত্রীর।
২০০৭ সালে ভারতের রাজস্থানের এক অনুষ্ঠানে মঞ্চেই শিল্পাকে চুমু খেয়েছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। এই অভিনেত্রীও তাতে বাধা দেননি। তবে রিচার্ড ও শিল্পার এই চুমুতে আপত্তি ছিল অনেকের। মিডিয়ায় এটি নিয়ে দীর্ঘদিন লেখালেখি হয়। অশ্লীলতার দায় ওঠে শিল্পার বিরুদ্ধে। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ এবং ২৯৪ ধারায় মামলা দায়ের হয়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি এই মামলার শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকি চাওয়ান জানান, পুলিশের প্রতিবেদন ও নথির ভিত্তিতে তার মনে হয়েছে শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ফলে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০০৭ সালের এই ঘটনা ঘটার পর একই ধরনের আরো দু’টি মামলা হয় রাজস্থানে। এছাড়া একটি গাজিয়াবাদে। ২০১৭ সালে শিল্পা আর্জি জানান, মামলাটির শুনানি যেন মুম্বাই উচ্চ আদালতে হয়। ২৩৯ ও ২৪৫ ধারা অনুযায়ী আবেদন করেছিলেন শিল্পার আইনজীবী মধুকর ডালভি। অবশেষে মামলা দায়েরের দীর্ঘ ১৫ বছর পর মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জানালেন, এতে শিল্পার কোনো দোষ নেই। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat