×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিং’র জন্য  হাইকোর্টের আট বিচারপতিকে দায়িত্ব দেয়া হয়েছে।  সুপ্রিমকোর্ট আজ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোঃ গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে।
দ্যা সুপ্রিমকোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন রুলস), ১৯৭৩ অনুযায়ী অধস্তন আদালত মনিটরিং সংক্রান্ত এ বিজ্ঞপ্তির বিষয়টি জানান সুপ্রিমকোর্ট মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান।  
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি দেশের ৮ টি বিভাগের প্রত্যেক বিভাগের অধস্তন আদালত মনিটরিং এর জন্য হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে মনোনীত করে পৃথক ৮ টি কমিটি গঠন করে দিয়েছেন। 
ঢাকা বিভাগের জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলামকে মনোনীত করা হয়েছে। তাকে সাচিবিক সহায়তা প্রদানে সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. আবদুছ সালামকে দায়িত্ব দেয়া হয়েছে।   
খুলনা বিভাগের জন্য বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করা হয়েছে। তাকে সাচিবিক সহায়তা প্রদানে সুপ্রিমকোর্টের সহকারী  রেজিস্ট্রার সানজিদা সরওয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে।
বরিশাল বিভাগের জন্য বিচারপতি জাফর আহমেদকে মনোনীত করা হয়েছে। তাকে সাচিবিক সহায়তা প্রদানে সুপ্রিমকোর্টের সহকারী  রেজিস্ট্রার মো. সুলতান সোহাগ উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগের জন্য বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্ল¬াকে মনোনীত করা হয়েছে। তাকে সাচিবিক সহায়তা প্রদানে সুপ্রিমকোর্টের সহকারী রেজিস্ট্রার মিটফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
সিলেট বিভাগের জন্য বিচারপতি এস এম কুদ্দুস জামানকে মনোনীত করা হয়েছে। তাকে সাচিবিক সহায়তা প্রদানে সুপ্রিমকোর্টের সহকারী রেজিস্ট্রার মোঃ হারুন রেজাকে দায়িত্ব দেয়া হয়েছে।
রংপুর বিভাগের জন্য বিচারপতি শাহেদ নূরউদ্দিনকে মনোনীত করা হয়েছে। তাকে সাচিবিক সহায়তা প্রদানে রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব জীবরুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে।
ময়মনসিংহ বিভাগের জন্য বিচারপতি মোঃ জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে। তাকে সাচিবিক সহায়তা প্রদানে সুপ্রিমকোর্টের সহকারী রেজিস্ট্রার মোঃ হায়দার আলীকে দায়িত্ব দেয়া হয়েছে।
রাজশাহী বিভাগের জন্য বিচারপতি মোঃ আখতারুজ্জামানকে মনোনীত করা হয়েছে। তাকে সাচিবিক সহায়তা প্রদানে সুপ্রিমকোর্টের সহকারী রেজিস্ট্রার মোঃ ওমর হায়দারকে দায়িত্ব দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat