×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগুনে পুড়ে সর্বস্ব হারানো উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা পূর্বপাড়া গ্রামের দুস্থ দিনমজুর কাফি প্রামানিকের পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। রবিবার ওই পরিবারের জন্য তার ব্যক্তিগত সহকারি মীর আরিফুল ইসলাম উজ্জলের মাধ্যমে ২বান্ডিল ডেউ টিন, শীতবস্ত্র, নগত ৫ হাজার টাকা, শুকনো খাবার ও কাঁচা বাজার সহ এক মাসের খাদ্য সামগ্রী প্রেরণ করেন। উল্লেখিত বস্তু গুলো পেয়ে কাফি প্রামানিক ও তার পরিবারবর্গ খুশি হয়ে সংসদ সদস্য তানভীর ইমাম এর জন্য দোয়া করেন ।

মোঃ কাফি প্রামানিক (৪৫)এর নিত্য সঙ্গি অভাব অনাটনের মধ্যে চলছে তার সংসার। তার সংসারে দুই দুটো ছোট ছোট ছেলে রয়েছে। ছোট দু’চালা ঘরে কোন রকমে জীবন জাপন করছিল। ভাগ্যের নির্মম পরিহাস গত ২২ জানুয়ারী একই ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে যায় কাফি। গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ শর্টসার্কিটের কারণে তাঁদের ঘরে আগুন লেগে যায় এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। দ্রুত স্ত্রী- সন্তান নিয়ে কোনভাবে ঘর থেকে বের হলেও আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি তার ঘরের আসবাব পত্রসহ কোন কিছুই। দিন মজুর কাফি প্রামাণিক দিন মজুরি করে দিনাতিপাত করছিল।
বর্তমানে কৃষক কাফি প্রামাণিক ও তার স্ত্রী, ২ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই গুজিয়েছে।
খুবই কষ্টে দিনপার করছিনেন খেয়ে না খেয়ে। বিষয়টি জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে এসে দাড়ালেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
তিনি রবিবার ওই পরিবারের জন্য তার ব্যক্তিগত সহকারি মীর আরিফুল ইসলাম উজ্জলকে দিয়ে বাসস্থান তৈরির জন্য ২ বান্ডিল ডেউ টিন, শীতবস্ত্র, নগত ৫ হাজার টাকা, শুকনো খাবার ও কাঁচা বাজার সহ এক মাসের খাদ্য সামগ্রী প্রেরণ করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat