×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসজনিত অর্থনৈতিক ক্ষতি পুনরুদ্ধার এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ঘোষিত দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশন মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মাঝে ২০০ কোটি টাকা বিতরণ করেছে।
চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-জুন সময়ে প্রণোদনার এই অর্থ বিরতণের লক্ষ্যমাত্রা থাকলেও প্রতিষ্ঠানটি ডিসেম্বরের আগেই লক্ষ্যমাত্রার পুরোটাই বিতরণ সম্পন্ন করেছে। ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ২ হাজার ১৮১ জন উদ্যোক্তাকে ২০০ কোটি টাকা দেওয়া হয়। এর আগে প্রথম দফায় এসএমই ফাউন্ডেশন প্রণোদনার ১০০ কোটি টাকা বিতরণ করে। সবমিলিয়ে প্রতিষ্ঠানটি মোট ৩০০ কোটি টাকার প্রণোদনার অর্থ বিতরণ করলো।
গ্রামীণ অঞ্চলের প্রান্তিক পর্যায়ের সিএমএসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে এবং স্বল্প সুদে প্রণোদনার ঋণ বিতরণ করা হয়। সরকার দ্বিতীয় দফায় সিএমএসএমইর জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।
এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির বিতরণ করা ঋণ গ্রহীতার মধ্যে নারী-উদ্যোক্তার সংখ্যা ২৬ শতাংশ এবং পুরুষ উদ্যোক্তা রয়েছে ৭৪ শতাংশ। ঋণপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪৬২ জন ট্রেডিং খাতের, ১ হাজার ১৬৭ জন উৎপাদন খাতের এবং ৪৭৭ জন সেবা খাতের। ৫০ শতাংশ উদ্যোক্তাই ৫ লাখ টাকার চেয়ে কম ঋণ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat