×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-৩১
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে আগ্রহী। তিনি বলেন, ‘এ বছর, আমরা আমাদের মধ্যকার প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে চাইছি এবং কোভিড-১৯ মহামারির নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবেলা ও উদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণে একসাথে কাজ করছি।’ ঢাকায় অবস্থিত অস্ট্রেলীয় হাই কমিশন জানায়, তিনি দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে পাঠানো এক বার্তায় একথা বলেন।
মরিসন বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একটি অধিকতর নিরাপদ, সম্মৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গড়তে প্রস্তুত রয়েছে।  আর এ  লক্ষে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এই চুক্তি আমাদের উভয় দেশের জন্য ব্যবসায়িক সম্পর্ক বিস্তার, চাকরী জোরদারকরণ ও  বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করবে।’ 
বাংলাদেশকে সুদীর্ঘ দিনের বন্ধু হিসেবে অভিহিত করে তিনি বাংলাদেশের স্বাধীনতার দ্রুত স্বীকৃতি এবং ১৯৭২ সালের ৩১ জানুয়ারি ঢাকায় আমাদের মিশন খোলার কথা স্মরণ করে বলেন, সেই সময় থেকেই দু’দেশের মধ্যে অংশীদারিত্ব শুরু হয়ে এখন তার আরো বিস্তার লাভ করেছে। তিনি বলেন, ‘অর্ধ-শতাব্দী পর, পারস্পারিক শ্রদ্ধাবোধ, দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে এখন আমাদের দু’দেশের জনগণের মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে।’ 
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, তারা চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি মেন’স টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশকে স্বাগত জানাতে আগ্রহের সাথে অপেক্ষায় আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat