×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-০২
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাইতিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় চার জনের মৃত্যু হয়েছে ও একজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
হাইতিতে সাম্প্রতিক দিনগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশটির কমপক্ষে ২০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশটির আড়াই হাজারেরও বেশি ঘরবাড়ি বন্যাকবলিত হয়ে পড়েছে এবং তিনটি একেবারে ধসে পড়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, দারিদ্রপীড়িত ক্যারিবীয় এ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যার কারণে তিন জনের মৃত্যুর এবং একজনের নিখোঁজ থাকার কথা জানা গেছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে চতুর্থজন প্রাণ হারায়।
হাইতির কমপক্ষে ২০টি পৌরসভা এ দুর্যোগপূর্ণ আবহওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইতি কর্তৃপক্ষ জানায়, এতে আড়াই হাজারেরও বেশি ঘরবাড়ি বন্যাকবলিত হয়ে পড়েছে এবং তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
তিন লাখ বাসিন্দার হাইতির দ্বিতীয় বৃহত্তম নগরী ক্যাপ-হাইতিয়েন এ খারাপ আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পার্শ্ববর্তী আরো অনেক এলাকা প্লাবিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat