×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০২-০২
  • ১১৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতিটি সিনেমায় নিজেকে ভিন্ন ভিন্নরূপে উপস্থাপন করে এরইমধ্যে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও সমানতালে কাজ করছেন তিনি।
সেই ধারাবাহিকতায় চলতি বছরও বেশ কয়েকটি সিনেমায় ব্যতিক্রমী চরিত্রে দেখা মিলবে এই অভিনেত্রীর। সেই তালিকায় রয়েছে তার ‘ও মাই গড টু’ সিনেমাটি। এতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এছাড়া সিনেমাটিতে সম্পূর্ণ নতুনরূপে দর্শকদের সামনে আসছেন বলেন জানিয়েছেন ইয়ামি।
জানা গেছে, সিনেমাটিতে একজন কিন্ডারগার্টেন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে ইয়ামিকে, যিনি বাচ্চাদের জিম্মি করে। ইয়ামি মূলত দর্শকদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করবেন। একইসঙ্গে সমাজ ও শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরবেন।
ইয়ামি বলেন, ‘আমার আগের সিনেমাগুলোর মতো ভিন্ন একটি চরিত্রে আসছি। শুধু চরিত্রে ভিন্নতা নয়, পুরো ব্যতিক্রমী ইয়ামিকে দেখবেন দর্শকরা। যা দেখলে সবাই অবাক হবেন। আমার চরিত্রের মাধ্যমে সমাজের বর্তমান প্রেক্ষপটতে তুলে ধরেছেন নির্মাতা। বলতে পারেন, চরিত্রটি সমাজের গল্প বলবে।’ সিনেমাটি চলতি বছরের বিশেষ একটি দিনে মুক্তি দেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্টরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat