×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-০২
  • ৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত জানুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৭৩ জনই করোনা টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম আজ ভার্চ্যুয়াল বুলেটিনে জানান, গত ডিসেম্বরে করোনায় মারা গিয়েছিলেন ৯১ জন। আর জানুয়ারি মাসে করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। জানুয়ারি মাসে মৃতদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি।
তিনি জানান, জানুয়ারিতে মৃত ৩২২ জনের মধ্যে ২৩৪ জন, অর্থাৎ ৭৩ শতাংশ করোনা টিকা নেননি। ২৭ শতাংশ বা ৮৮ জন টিকা নিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ১৮ জন আর দুই ডোজ নিয়েছিলেন ৬৮ জন। তবে মৃতদের মধ্যে মাত্র দুজন বুস্টার ডোজের টিকা পেয়েছিলেন।
অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩০ শতাংশের আশপাশে রয়েছে। দৈনিক ১০ থেকে ১৫ হাজার রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে রোগী বাড়তে  শুরু করেছে। এভাবে রোগী বাড়তে থাকলে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ তৈরি হবে।
করোনাভাইরাসের অতিসংক্রামক অমিক্রনের একটি উপধরন (বিএ.২) বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।
আজকের বুলেটিনে তিনি বলেন, কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে, অমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরন ‘বিএ.২’ অনেক বেশি সংক্রামক হতে পারে। এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। তাই আত্মতুষ্টির সুযোগ নেই। রোগীর সংখ্যা যেন না বাড়ে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat