×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলার সদর উপজেলার ৯ ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার ৫ ইউনিয়নের নব নির্বাচিত ১৮২ জন চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। করোনা প্রাদদুর্ভাবের কারণে সরকারের ঘোষিত বিধি নিষেধ মেনে ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিচালনায় জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম নবনির্বাচিত ১৮২ জন চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: আনোয়ার পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার জয়পুরহাট সদর আরাফাত হোসেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ জেলা প্রশসিনের অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ হচ্ছে সরকারের সর্বশেষ ধাপ এবং সরকারের ভাবমূর্তি উজ্জল করার জন্য জনপ্রতিনিধিদের বিশেষ ভূমিকা রয়েছে উল্লেখ করে শপথ গ্রহণের পর দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। ৬ষ্ট ধাপে অনুষ্ঠিত ওই নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউপিতে ৯ চেয়ারম্যানসহ ১১৭ জন এবং পাঁচবিবি উপজেলার ৫ ইউপিতে ৫ চেয়ারম্যানসহ ৬৫ জন জন প্রতিনিধি নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat