×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-০৯
  • ৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে প্রায় ৩লাখ পিস মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও এনজিওসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে এসব মাস্ক বিতরণ করা হয়।
বুধবার নড়াইল জেলা প্রশাসকের কাছে ৩২হাজার পিস মাস্ক বিতরণ করা হয়। নড়াইল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের হাতে মাস্ক হস্তান্তর করেন ব্র্যাক নড়াইল জেলা সমন্বয়ক মোঃ আব্দুস সামাদ। এসময় ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির নড়াইল সদর এলাকা ব্যবস্থাপক প্রকুল কুমার দাশ, লোহাগড়া এলাকা ব্যবস্থাপক মোঃ জামাল উদ্দিন, জেলা টেকনোলজি অফিসার সন্দীপ কুমার বিশ^াস উপস্থিত ছিলেন।
ব্র্যাক নড়াইল জেলা সমন্বয়ক মোঃ আব্দুস সামাদ জানান, ব্র্যাক যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্স ব্র্যান্ডস ইনক’ প্রদত্ত নড়াইল জেলায় ২লাখ ৮৪ হাজার পিস পুনরায় ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব সুতি মাস্ক বিতরণ করা হয়েছে।
এর মধ্যে নড়াইল জেলা প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় এনজিও, কমিউনিটি লেডার, মসজিদ, মাদ্রাসা, ব্র্যাক সদস্য, কমিউিনিটি ক্লিনিক, ব্র্যাক স্বাস্থ্য কর্মী, ব্র্যাক সেবিকাদের মাধ্যমে এসব মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat