×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি  ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের পরবর্তী দুই রাউন্ডের জন্য ছয়টি দল আজ সিলেট থেকে ঢাকায় এসেছে।
ইতোমধ্যেই প্লে-অফের দৌঁড় থেকে ছিটকে গেছে সিলেট সানরাইজার্স। তবে অন্য পাঁচ দলের জন্য পরের দুই রাউন্ডই গুরুত্বপূর্র্ণ।
ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে তারা এখন খেলবে  টেবিলের শীর্ষ দু’টি স্থান ধরে রাখতে । এই মুহুর্তে এই দুই দলই শীর্ষে আছে। তবে বাকী ম্যাচগুলোতে হারলে শীর্ষ দু’টি স্থান হারাতে পারে তারা। 
প্লে-অফের বাকী দু’টি স্থানের জন্য লড়বে- খুলনা টাইগার্স, মিনিস্টার গ্রুপ ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আগামীকাল দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। পরের ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা। যেহেতু এগুলো শুক্রবারের ম্যাচ, তাই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং সন্ধ্যার ম্যাচটি শুরু হবে ৬টা ৩০ মিনিটে। 
শীর্ষ দু’টি স্থান নিশ্চিত করা দলগুলির জন্য গুরুত্বপূর্ণ। কারণ শীর্ষের দু’টি স্থানে থাকতে পারলে, কোয়ালিফাইয়ার-১এ খেলার সুযোগ পাবে তারা। আর কোয়ালিয়াইয়ার-১ এর বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। কিন্তু হারলেও, ফাইনালে উঠার জন্য আরও একটি সুযোগ থাকবে।
টেবিলের তৃতীয় ও চতুর্থস্থান পাওয়া দল খেলবে এলিমিনেটরে। এলিমিনেটরে হেরে যাওয়া দল আসর থেকে বাদ পড়বে। আর জয়ী দল ফাইনালের জন্য কোয়ালিফাইয়ার-১এ হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat