×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০২-১১
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন বিমান বাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, ইউক্রেন নিয়ে ন্যাটো ব্লক ও রাশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নির্ধারিত ন্যাটো মহড়ায় যোগ দিতে বি-৫২ কৌশলগত বোমারু বিমান মোতায়েন করেছে দেশটি। এই বোমারু বিমানের  একটি সেট ব্রিটেনে অবতরণ করেছে। 
ইউরোপে মার্কিন বিমান বাহিনীর কমান্ড এক বিবৃতিতে বলেছে, নর্থ ডাকোটা-ভিত্তিক বিমান, সহায়তা সরঞ্জাম এবং বিমান সেনাদের নিয়ে লন্ডনের ১৫০ কিলোমিটার (৯০ মাইল) পশ্চিমে ফেয়ারফোর্ডে রয়েল এয়ার ফোর্স বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।
এই মহড়ায় কয়টি মার্কিন বিমান অংশ নেবে, এ বিষয়ে  নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ পরিকল্পিত’ বোম্বার টাস্ক ফোর্স মিশনের লক্ষ্য হচ্ছে মিত্রদের মধ্যে ‘সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা এবং আন্ত:ক্রিয়াশীলতা’ জোরদার করা। 
এতে বলা হয়, বোমারু বিমান মোতায়েন আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য ন্যাটো মিত্র ও জোট অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে শক্তিশালী করেছে।
ওাশিয়া তার প্রতিবেশী পশ্চিমা-পন্থ’ী ইউক্রেন আক্রমন করার পরিকল্পনা নিয়ে দেশটির সীমান্তে হাজার হাজার সৈন্য সমাবেশ করছে, এমন খবরের মধ্যে এই বোমারু বিমান মোতায়েন করা হলো।
এদিকে মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা তাদের চারটি ডেস্ট্রয়ার গত মাসে ষষ্ঠ নৌবহরের অধীনে মহড়ায় অংশ নেয়ার জন্য ভূমধ্যসাগরে মোতায়েন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat