×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অংশ হিসেবে শনিবার জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চল চকবিলা গ্রামে স্বাস্থ্যবিধি মেনে তিন শতাধিক হতদরিদ্র দুস্থ রোগীদের দেওয়া হলো বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ ।
আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের চকবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন আধুনিক জেলা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জরী) ডা: মফিউর রহমান। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নূর ই আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত আলোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষিবিদ রেবতী মোহন মন্ডল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সহসভাপতি ও জেলা স্কাউটস সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ সভাপতি সেলিনা দিল আফরোজ হাসি, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জামালগঞ্জ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক গোলাম মওলা প্রমূখ। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা: মফিউর রহমানসহ তিন জন মেডিক্যাল অফিসার রোগী দেখেন। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ওই এলাকার তিন শতাধিক হতদরিদ্র দুস্থ বিভিন্ন ধরনের রোগী ও শিশুদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনে জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, ৭ম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা সেবা মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় শনিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat