×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ১২৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিচ তলায় আজ সকাল সাড়ে ১০টায় অভিবাসী সততা স্টোরের উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব একেএম শরীফুল আলম সিদ্দিকী।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, দূর-দুরান্ত থেকে আসা বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত কর্মীগণের সাময়িক প্রয়োজন মেটাতে এবং সততা ও নৈতিকতা শেখাতে এমন উদ্যোগ নিয়েছি। সততা স্টোর মূলত অভিবাসীদের জন্য সততা, শৃংখলা ও নৈতিকতার প্রশিক্ষণকেন্দ্র। সেবাগ্রহীতাবৃন্দ সততা স্টোর থেকে পণ্য কিনে নির্ধারিত মূল্য নিজেই ক্যাশে রাখতে পারবে। এতে তাদের মনের মধ্যে সততার বীজ বপণ হবে যা প্রবাসে সামাজিক ও কর্মজীবনে সততার আলোকরশ্মি ছড়াবে।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন, মোঃ গোলাম মোস্তফা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ১০০ জন অভিবাসী পরিবারের সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat