×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইইউ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক  পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
তার সাথে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ পরিস্থিতি, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। 
তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করে  ইইউ’ভুক্ত দেশসমূহের প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, উত্তম সংসদীয় চর্চাসহ বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ তৈরী করা সম্ভব। 
তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ পাশ হয়েছে।
ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন। তিনি স্পিকারকে আশ্বাস দেন যে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।  
তিনি বলেন, বাংলাদেশের সাথে ইইউ’র সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। এ সময় তিনি ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ পাশ করার মাধ্যমে অসাধারণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে উল্লেখ করেন।
এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat