×
ব্রেকিং নিউজ :
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩৪ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১৫ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১৯ জন। আজ ৩৪ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জন। আগের ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯২ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ২৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৯৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩ হাজার ১১৬ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৮৮ শতাংশ। গতকাল এই হার ছিল ১৪ দশমিক ৬৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ৪ জন, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুর বিভাগে ২ জন করে এবং রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন। তবে ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন। সুস্থতার হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৮ দশমিক ৩৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat