×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০২-১৮
  • ১১২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড সিনেমায়ও কাজ করছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। সেই ধারাবাহিকতায় গতকাল নতুন একটি সিনেমার শুটিং শেষ করলেন তিনি। সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে তাকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া বহুল প্রশংসিত তামিল থ্রিলার ‘রাতসান’-এর রিমেক এটি।
শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘মিশন সিন্ডারেলা’। তবে নামটি পরিবর্তন করতে পারেন নির্মাতা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, গতকাল ছিল সিনেমাটির শেষ শুটিং। দেরাদুনে শেষদিনের শুটিং করেছেন শাহরুখ-রাকুল। এছাড়া এর আগের লটের শুটিং করা হয়েছে মুসৌরিত। যেখানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
এ প্রসঙ্গে রাকুল বলেন, ‘অসাধারণ একটি সিনেমায় অভিনয় করলাম। যদিও রিমেকে অভিনয় করা অনেক কঠিন। কারণ আগের চেয়ে ভালো কিছু দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। সেই কথা মাথায় রেখে অভিনয় করতে হয়েছে। চেষ্টা ছিল নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। শুটিংয়ের সময় শাহরুখ খান বেশ সহযোগিতা করেছেন। অভিনয় করতে গিয়ে মনে হয়নি সুপারস্টারের সঙ্গে কাজ করছি। আশা করছি দর্শকরা আমাদের জুটিকে ভালোভাবেই গ্রহণ করবেন।‘ উল্লেখ্য, সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat