×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডা পুলিশ শুক্রবার রাজধানী অটোয়ার মূল কেন্দ্র থেকে সর্বশেষ বিক্ষোভকারীদের হটাতে অভিযান চালিয়েছে।  
দেশটিতে কোভিড নীতির বিরুদ্ধে গত তিন সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ অবসানে চালানো এই অভিযান ছিল শান্তিপূর্ণ। অভিযান চালানোর জন্য শত শত পুলিশ মোতায়েন করা হয়।
এ সময় পুলিশ একশ’রও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার এবং প্রায় ২০টি গাড়ি আটক করে। বিক্ষোভের নেতাদের অধিকাংশকেই গ্রেফতার করা হয়েছে। 
অভিযান শুরুর ১০ ঘন্টা পর এ বিষয়ে ঘোষণা দেয়া হয়। অভিযানকালে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন অটোয়ার অন্তবর্তী পুলিশ প্রধান স্টিভ বেল। সন্ধ্যা নাগাদ তিনি আরো জানান, অভিযান পরিকল্পনা মাফিক চলছে। তবে শেষ হতে আরো সময় লাগবে।
অভিযান শুরুর আগে বৃহস্পতিবার পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে চূড়ান্তভাবে সতর্ক করেছিল। 
উল্লেখ্য, কোভিড- ১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় গত তিন সপ্তাহ ধরে   ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছিল। 
বিক্ষোভে অচল হয়ে পড়েছিল দেশটির রাজধানী অটোয়াসহ আরো কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat