×
ব্রেকিং নিউজ :
রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান
  • প্রকাশিত : ২০২২-০২-২০
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণকে সেবা প্রদানে পারদর্শিতা ও আন্তরিকতাই  একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার প্রকৃত মাপকাঠি। এজন্য তাদেরকে দক্ষ, যোগ্য ও পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে।
আজ রোববার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
ফরহাদহোসেন বলেন, জনগণকে তাদের প্রাপ্য সেবা প্রদান কোন করুণা নয় বরং পবিত্র, সাংবিধানিক দায়িত্ব। সরকারের উপর মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায়  সরকারী কর্মচারীদের কথায় ও কাজে। তাই জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সেবায় আত্মনিয়োগ করার জন্য সরকারী কর্মচারীদের দক্ষ ও যোগ্যভাবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন,সেবামুখী, জনবান্ধব, সৎ ও দেশপ্রেমিক সিভিল সার্ভিস দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবর্তিত সময়ে সিভিল সার্ভিসের সদস্যদের আরো দক্ষ, গতিশীল ও সেবাধর্মী হতে হবে। তিনি এ সময় সরকারী কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।  
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat