×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৯৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার তুলাকাই এলাকায় আজ সকাল ১০টায় ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশা আরোহী মা-মেয়ে নিহত হয়েছে। এসময় দুই বছরের মেয়ে অলৌকিকভাবে বেঁচে যায়।মৃতরা হচ্ছে মাদারীপুর জেলার ভদ্রাসন গ্রামের আরিফ হোসেনের স্ত্রী শিউলী বেগম(৪০) ও মেয়ে পুতুল আক্তার(২০)। অপর মেয়ে আনিসা আক্তার(২) অক্ষত রয়েছে।
স্থানীয়রা জানান,বালিগাঁও-টঙ্গীবাড়ি-ঢাকা সড়কের ওই স্থানে শিমুলিয়াগামী সিএনজি অটোরিকশাটি বিপরীতমুখী খালি একটি ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা শিউলী বেগম ও মেয়ে পুতুল আক্তার নিহত হয়। মায়ের কোলে থাকা দুই বছরের আনিসা আক্তার সৌভাগ্যক্রমে অক্ষত রয়েছে। শিশুটিকে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক বাবলু মিয়াকে (৩৮) আটক করে পুলিশের সোপর্দ করে। এ ঘটনায় সকাল সাড়ে ১০ টা পর্যন্ত প্রায় আধা ঘন্টা সড়কে যান চলাচল বিঘিœত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা আলী সোয়েব জানান, ওই পরিবারটি নারায়ণগঞ্জ থেকে অটোরিকশাটি রিজার্ভ নিয়ে মাদারীপুরের গ্রামের বাড়ি ভদ্রাসন যাওয়া জন্য শিমুলিয়া যাচ্ছিল। পুতুলের স্বামী আরিফ হোসেন নারায়ণগঞ্জে ব্যবসা করেন।আটক ট্রাক চালক নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামের মোসলেম মিয়ার পুত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat