×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতা। এ রোগে আক্রান্ত হয়ে আজ ৫ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৯ জন। আজ ৫ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯৫ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ২৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জন। আগের ২৪ ঘন্টায় ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৯৫ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ১৯ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। আজ তা কমে হয়েছে ৫ দশমিক ৫৮ শতাংশ। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৭৮৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন। 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৩৯ জন। শনাক্তের হার ৫ দশমিক ৩২ শতাংশ। গতকাল এই হার ছিল ৭ দশমিক ০৬ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। গতকাল এই জেলায় ৬ জন মারা গিয়েছিল।
আজ যে ৫ জন মারা গেছেন তাদের সবাই ঢাকা বিভাগের। দেশের বাকী ৭ বিভাগে আজ করোনায় কেউ মারা যায়নি। 
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৮২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ৪৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat