×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।একইসঙ্গে তিনি ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পনের আহ্বান জানিয়েছেন।
সকল প্রকার অনুরোধ ও আহ্বান উপেক্ষা করে পুতিন বৃহস্পতিবার টেলিভিশনে আকস্মিক এই ঘোষণা দেন।মস্কোর স্থানীয় সময় ভোর ছটার কিছু আগে পুতিন বলেন, আমি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।যে কেউ এতে হস্তক্ষেপ করলে তার কড়া জবাব দেয়া হবে।
একইসঙ্গে তিনি ইউক্রেনের সৈন্যদের প্রতি অস্ত্র সমর্পন করারও আহ্বান জানান।এর আগে ক্রেমলিন থেকে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতারা কিয়েভের বিরুদ্ধে মস্কোর প্রতি সামরিক সহায়তার আহবান জানিয়েছেন।এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি রাশিয়ানদের প্রতি এক আবেগঘন আবেদনে ইউরোপে বড় যুদ্ধ সমর্থন না করার আহবান জানিয়েছেন।জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু নীরবতা ছাড়া কোন জবাব পাননি।তিনি আরো বলেন, এ মুহূর্তে ইউক্রেন সীমান্তে মস্কোর দু’লাখ সৈন্য রয়েছে।
অন্যদিকে পুতিনের ঘোষাণার আগে রাশিয়ার  রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দোনেৎস্ক ও লুহানস্ক এই দুই অঞ্চলের দুই নেতার মস্কোর উদ্দেশ্যে লেখা পৃথক দুটি চিঠি প্রকাশ করা হয়।উভয় নেতাই চিঠিতে ইউক্রেনের আগ্রাসন মোকাবেলায় তাদের সহায়তার আহ্বান জানিয়েছেন।
এর আগে পুতিন ইউক্রেনের এ দুটি অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্রের স্বীকৃতি দেন।এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিইউয়র্ক স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে ইউক্রেন সংকট বিষয়ে এক জরুরি বৈঠকে বসে।গত তিনদিনের মধ্যে নিরাপত্তা পরিষদের এটি দ্বিতীয় জরুরি বৈঠক। বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনে সেনা আগ্রাসন বন্ধ করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন, আপনার সৈন্যদের থামান। শান্তির সুযোগ দিন। ইতোমধ্যে অনেক লোক মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat