×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় গোটা জাতিকে প্রস্তুত করে দেশ স্বাধীন করেছেন। 
‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ হঠাৎ করে প্রস্তুত হয়নি’ উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে আজীবন লড়াই করে গেছেন। তিনি (বঙ্গবন্ধু) পরাধীনতার শৃঙ্খল ও শোষণের যাঁতাকল থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছেন। অসাম্প্রদায়িক একটি আবাসভূমি তৈরি করেছেন। 
রেজাউল করিম বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু উন্নত বাংলাদেশ বিনির্মাণে যখন এগিয়ে চলছিলেন তখনই তাঁকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার পরাজিত শত্রুরা প্রতিশোধ নিতে অসাম্প্রদায়িক বাংলাদেশকে আবার সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আজ শনিবার পিরোজপুরের নাজিরপুরে মালিখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং মালিখালী মাধ্যমিক বিদ্যালয়েরর অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন বাবলুর সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল¬াহ সাদীদ,নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ আব্দুল লতিফ, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু ও পিরোজপুরের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী।
স্থানীয় মুক্তিযোদ্ধারা, মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat