×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা যাতে নিজেদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। 
আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত ৪তলা ভবন পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম জমশেদ আলীর পুত্র আনছার আলী, মেয়ে সংগীত শিল্পি সুজানা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী  বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মেধায় যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।
এর আগে শিক্ষামন্ত্রীকে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি এদিন সরকারি আরকে উচ্চ বিদ্যলয় মাঠে স্কুল পর্যায়ের শীতকালীন খেলার উদ্বোধন করেন। এ ছাড়া মুক্তাগাছা মহাবিদ্যালয় ও সরকারি শহীদ স্মৃতি কলেজের নির্মিত ভবন পরির্দশন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat