×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা প্রদানের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন হবে। তাই আরও বেশি উন্নয়ন সহযোগিতা প্রদানের জন্য এডিবিকে অনুরোধ করছি।’
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে এডিবির নির্বাহী পরিচালক সমীর কুমার খারের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, এডিবির আবাসিক প্রধান এডিমন গিন্টিং প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের আর্থিক খাত পুনরুদ্ধারে ১ বিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা প্রদান করেছে এডিবি।এছাড়া কোভিড রেসপন্স জরুরি সহায়তা প্রকল্পের আওতায় স্বাস্থ্য খাতে ১০০ মিলিয়ন ডলার, কোভিড প্রতিরোধী টিকা ক্রয়ের জন্য ৯৪০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা ও ৯ দশমিক ৩৪ মিলিয়ন ডলারের অনুদান সহায়তা প্রদান করেছে সংস্থাটি। 
অর্থমন্ত্রী মুস্তফা কামাল কোভিডকালে বাংলাদেশকে এভাবে সহযোগিতা প্রদান করায় এডিবিকে ধন্যবাদ জানান। 
তিনি বাংলাদেশের অভিষ্ট লক্ষ্য অর্জনে ভবিষ্যতে বাংলাদেশ ও এডিবির মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, করোনা মহামারির প্রকোপ মোকাবিলায় এডিবি শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও এডিবির এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগি হিসেবে কাজ করে চলেছে। এখন পর্যন্ত সংস্থাটি ১৯ দশমিক ৭বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করেছে। 
মুস্তফা কামাল কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কর্তৃক ২২ দশমিক শূন্য ৮  বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের বিষয়টি এডিবির নির্বাহী পরিচালককে অবহিত করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat