×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যুবক-যুবতীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের সভা কক্ষে সকাল ১০টায় নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মূল আলোচক কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ১৬০ জন যুব প্রশিক্ষণার্থীদের মাঝে নিরাপদ অভিবাসন কি, নিরাপদ অভিবাসনের ধাপ নিয়ে আলোচনা করেন।
দেবব্রত ঘোষ বলেন, যে সমস্ত যুবক যুবতী এবং নারী পুরুষ বিদেশে কর্মসংস্থান লাভ করে তাদের অনেকেরই অন্যের দ্বারা প্রতারিত হবার ঝুঁকি থাকে। তিনি অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে সরকারের নানামূখী তথ্য প্রদান করেন
যুব উন্নয়ন অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান বলেন, নিরাপদ অভিবাসনের সকল তথ্য সকল যুবক- যুবতীদের জানা আবশ্যক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat