×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৩
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান শিক্ষাকে বেগবান করার লক্ষ্যে প্রথমবারের মতো কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৭ উপজেলায় রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাব গঠন করা হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে কালেক্টরেট ফ্যাবল্যাব। এ ল্যাবে জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, রোবটিক্স ও প্রোগ্রামিং আমাদের কাছে অজানা ছিল। আমরা শুধু শুনতাম। এখন প্রশিক্ষণ নিয়ে রোবট বানাচ্ছি আমরা। কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, করোনাকালে একদল শিক্ষার্থী বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় আয়ত্ত করছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, রোবট চতুর্থ শিল্পবিপ্লবে ভূমিকা রাখবে। রোবটের মাধ্যমে প্রতিদিনকার কাজ হবে। শিক্ষার্থীদের রোবট তৈরির পথ দেখাচ্ছে ফ্যাবল্যাব।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী জানান, ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবটিক্স, বেসিক প্রোগ্রামিং, অরড্যুইনো প্রোগ্রামিং, ফান উইথ প্রোগ্রামিং, ইলেক্টনিক্সসহ নানা বিষয়ে উপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সর্বস্তরে কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত শিক্ষাকার্যক্রম প্রসারের প্রয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ব্যাবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার সুযোগ প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে কালেক্টরেট ফ্যাবল্যাব।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ২০৪১ সালে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প প্রণয়ন করেছেন সেটি বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে ভালো করতে হবে। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস হয়নি । ওই সময়ে স্কুল শিক্ষার্থীরা বাবা-মা ও স্বজনদের মুঠোফোন নিয়ে নাড়াছাড়া করে। ফেসবুক ও ইউটিউবে মজে যায়। এ আসক্তি থেকে ওদের বের করার জন্য আমি বিজ্ঞানমুখী কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা চালু করি। পরে সিদ্ধান্ত নিই, স্কুল পর্যায়ে রোবটিক্স ও প্রোগ্রামিং শেখাব। এরপর ওরা প্রতিযোগিতায় অংশ নেবে। জেলা প্রশাসক বলেন, কুমিল্লার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা একটি রোবট তৈরি করছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ফ্যাবল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে মেশিন বসানো আছে। রোবটের যন্ত্রাংশ প্রিন্ট করা হচ্ছে। নানা ধরনের যন্ত্রপাতি আনা হয়েছে। রাতদিন ২৪ ঘন্টায় পালা করে শিক্ষার্থীরা সেখানে কাজ করছেন। শিক্ষার্থীদের তৈরি রোবট জেলা প্রশাসক কার্যালয়ের উত্তর পাশে প্রবেশ দ্বারে থাকবে। ওই রোবট সেবা প্রার্থীদের বিভিন্ন কক্ষের নাম বলবে। বিভিন্ন বিষয়ে তথ্য দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat