×
ব্রেকিং নিউজ :
সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন সাংস্কৃতিক খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঝিনাইদহে কৃষক কার্ড বিতরণ শুরু লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়তে সরকার বদ্ধপরিকর : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম
  • প্রকাশিত : ২০২২-০৩-০৫
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
আজ শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর নিবেদন করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।
পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবন ঘুরে দেখেন।
এসময় আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর, সচিব আতোয়ার রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আইন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat