×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ১০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলায আজ বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আজ উদ্বোধন করা হয়েছে।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে বেলা ১১টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিরোজপুরের পুলিশ সুপার মো: সাঈদুর রহমান ,পিরোজপুর পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মালেক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলমগীর খান আলো। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান বলেন তরুন সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন শেষে ‘ক’ গ্রুপের খেলায় অংশ নেয় পিরোজপুর জেলা দল বনাম বরিশাল জেলা দল। বরিশাল বিভাগের ৬ জেলার প্রত্যেকটি জেলা দল ‘ক’ ও ‘খ’ গ্রুপের এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। আগামী ৯ মার্চ সকাল ৯ টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat