×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড অন্যতম তারকা সানি লিওন। বহুল সমালোচিত এই তারকা বাংলা গানেও কোমর দুলিয়েছেন। কিন্তু এবার ঢাকা আসার অনুমতি মেলেনি তার। বাংলাদেশের ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য ঢাকা আসার কথা ছিল সানি লিওনের। কিন্তু সানির ঢাকা আসার অনুমতি বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।গতকাল ৯ মার্চ উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় ‘অনিবার্য কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে: ‘মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ১০ জন ভারতীয় অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারসহ মোট ১১ জনের অনুকূলে বাংলাদেশে আগমনের অনুমতি বা ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। কিন্তু অনিবার্য কারণে করনজিৎ করের ওয়ার্ক পারমিট বাতিল করা হলো।’
প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সানি লিওনকে প্রবেশে বাধা দেওয়া হলো। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাকে।
এদিকে তথ্য মন্ত্রণালয় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করলেও বাকিদের অনুমতি বহাল রেখেছে। তারা হলেন কৌসানী মুখার্জি, রাহুল দেব কৌশাল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তি লাল মুখার্জি, খরাজ মুখার্জি, বিক্রম আনন্দ সাবেরাওয়াল, দেবাশীষ মুখার্জি ও সুপ্রিম দত্ত।সানি লিওন ১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিওর সার্নিয়ায় শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম করনজিৎ কৌর ভোহরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat